প্রিয় সুধী,
শুভেচ্ছা নেবেন। কুড়িগ্রাম বিষয়ক সাইটে আপনাকে স্বাগতম।
ব্রহ্মপুত্র ও ধরলা নদীর আশীর্বাদধন্য আমাদের এই কুড়িগ্রাম। শহরের কোল ঘেঁষে প্রবাহিত হচ্ছে ধরলা নদী। সুখে-দু:খে ধরলা নদী আমাদের জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে বাঁধা।
বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সুদূর উত্তরে এই কুড়িগ্রাম বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রয়েছে। অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদিতে জাতীয় পর্যায়ে কুড়িগ্রামের অবদান হয়ত খুব কম। তাই বলে আমরা একেবারে নি:স্ব এমন নয়। আমাদের রয়েছে বাংলা সাহিত্যের একমাত্র সব্যসাচী লেখক সৈয়দ শামছুল হক সহ একাধিক নামকরা শিল্পপতি, রাজনীতিবিদ।
আমরা আমাদের এই কুড়িগ্রামকে প্রচণ্ড ভালবাসি। তাই এই সাইটটির অবতারণা।
Hello all.
This is Kurigram district online. Kurigram is a remote district of Bangladesh. Situated on the bank of river Dharla and Bramhaputra. We want to share the scenerio and information about our little town with the entire world. Click to get some information about Kurigram in Bangla and English.
Thank you all for visiting this site.
