- বৃক্ষমেলা ১
- বৃক্ষমেলা ২
- বৃক্ষমেলা ৩
- বৃক্ষমেলা ৪
- বৃক্ষমেলা ৫
- বৃক্ষমেলা ৬
- বৃক্ষমেলা ৭
- বৃক্ষমেলা ৮
- বৃক্ষমেলা ৯
কুড়িগ্রামে বৃক্ষমেলা হচ্ছে। বিকেলে সপরিবারে ভ্রমণ করলাম। জেলা প্রশাসনের উদ্যোগে হওয়া এই মেলা শহরজুড়ে বেশ সাড়া ফেলেছে। আমরা অবশ্য সন্ধ্যার আগে আগে গেছি। মানুষ আসছে আর আসছে। কয়েকদিন হয়ে গেল মেলা শুরু হওয়ার। দোকানীদের সাথে কথা বলে জানা গেল, এবারের মেলায় বেচাকেনা ভাল হচ্ছে। গাছের দামও তো কম মনে হল না। কয়েকটা গাছ কিনলাম, ২০-২৫ টাকার কম নয়। বৃক্ষমেলা উপলক্ষে রাস্তার বাইরে বেশকিছু মনোহরী দোকানও বসেছে। বেলুন, মাটির বিভিন্ন শোপিস, শামুক-ঝিনুকের বিভিন্ন অলংকার ইত্যাদির দোকানগুলোও খারাপ চলছে না। দোকানীদের হাসিখুশি মুখ দেখে তাদের বেচাবিক্রির পরিমাণ বোঝা যাচ্ছে।
Filed under: উৎসব, পরিবেশ, পৌরসভা, সচেতনতা, সাম্প্রতিক | Tagged: দেশপ্রেম, পরিবেশ, প্রকৃতি, বর্ষাকাল, বাংলাদেশ, বৃক্ষ, বৃক্ষমেলা, মেলা, মৌসুম, সচেতনতা, সমকাল









