এর আগে উলিপুর যাওয়ার পথের একটা ব্রিজ এর কথা লিখেছিলাম। পোস্টের নাম ছিল ‘দুর্গাপুরের ব্রিজ’।
ব্রিজটি বহুদিন থেকে তৈরি হচ্ছে তো হচ্ছে। ছোট্ট একটা ব্রিজ, কালভার্ট এর চাইতে একটু বড়। কোন একটা জটিলতার কারণে জানি সম্পূর্ণ হচ্ছিল না। নানারকম কথা শোনা গিয়েছিল। কেউ বলেছিল কন্ট্রাকটরের গাফিলতি, কারও মতে উদ্বোধন করার লোকের অভাব, ইত্যাদি। কিন্তু সঠিক কারণটি কেউ নির্দিষ্ট করে বলতে পারেনি।
ব্রিজটি কিছুদিন আগে দুপাশের উইং ছাড়াই তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে। ব্রিজের সাথে সংযোগ সড়ক মাটি, ইটের টুকরো, খোয়া ইত্যাদি দিয়ে ভরাট করা হয়েছে। রোলার মেশিন দিয়েও সমান করা হয়ে গেছে। কিন্তু গাড়ি চলাচলের অনুমতি না পাওয়ার কারণে কোন বাস-ট্রাক ব্রিজের উপর উঠতে পারছিল না। কিন্তু আজ যাওয়ার পথে দেখলাম ব্রিজের উপর বাস-ট্রাক চলাচলের অনুমতি দেয়া হয়েছে। সকালে যাবার সময় ব্রিজের উপর দিয়ে গেলাম। একটি উন্নয়নের সুচনালগ্নে থাকার অনুভূতি সত্যিই আনন্দের।
Filed under: জেলাসমগ্র, তথ্য | Tagged: উলিপুর, কুড়িগ্রাম, জেলাসমগ্র, তথ্য
