মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ৫ (পাঁচ) জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলার প্রধান স্টেডিয়ামের উৎসবময় পরিবেশে আড়ম্বরপূর্ণ আমেজে এই পাঁচজনের হাতে একটি ক্রেস্ট, সার্টিফিকেট (সম্মাননা পত্র) ও ৫০০ টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন:-
- সুনিল চন্দ্র বর্মন
- আখতারুজ্জামান মন্ডল
- জাহাঙ্গীর আলম
- আব্দুল বারী মানিক
- আফতাব আলী
সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক জনাব জালাল উদ্দিন, উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সহেলী ফেরদৌস।
Filed under: আনন্দ, ইতিহাস, উৎসব, কর্মতৎপরতা, সাফল্য, সাম্প্রতিক | Tagged: আনন্দ, ইতিহাস, উৎসব, জেলাসমগ্র, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, সাফল্য, সাম্প্রতিক





