পিপিই (PPE= Personal Protection Equipment): বাংলায় নাম দেয়া যেতে পারে ‘ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম’। বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’র সাথে যুদ্ধরত পশুসম্পদ বিভাগের কর্মকর্তাদের সুরক্ষার জন্য এই সেটটি খুবই প্রয়োজনীয়। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করার জন্য এই সরঞ্জামগুলো খুবই কার্যকরী। এই সেটে আছে – দেহাবরণী, জুতার খোল, শ্বাস গ্রহণে সহায়ক যন্ত্র (রেসপিরেটরি)। আক্রান্ত হাস-মুরগী মেরে ফেলা, ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা, আক্রাতন্ত পাখি মেরে ফেলার সময় সুরক্ষা ও সংরক্ষণের জন্য এই সেটের কোন বিকল্প নাই। আমেরিকার সরকার সম্প্রতি ১০হাজারটি এই পিপিই সেট বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে প্রদান করেছে। এর আগে তারা বাংলাদেশের পশুসম্পদ মন্ত্রণালয়কে সাড়ে ৬ হাজার পিপিই কিট, ২০টি দূষণমুক্তকরণ কিট এবং ৪ হাজার জীবাণুরোধক কীট উপহার হিসেবে সরবরাহ করেছে।
Filed under: তথ্য | Tagged: পরিবেশ, বার্ড ফ্লু, সচেতনতা
