মাঘের শীতে বাঘ পালায়। আর তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই। সেই শীতপ্রদায়ী বৃষ্টি হল কৃড়িগ্রামে। গতকাল সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে তো পড়ছেই। সাথে হিমেল বাতাস কনকনে ঠাণ্ডা বয়ে আনছে। গায়ে যেন হুল ফোটাচ্ছে। জনজীবন কিছুটা থমকে গেছে। বৃষ্টির পরিমাণ খুব বেশী নয়। কিন্তু জায়গায় জায়গায় জল জমে গেছে।

