কুড়িগ্রাম জেলা

কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

ভৌগলিক সীমানা

কুড়িগ্রাম জেলার উত্তরে লালমনিরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে গাইবান্ধা জেলা, পূর্বে ভারতের মেঘালয় রাজ্য ও যমুনা নদী এবং পশ্চিমে লালমনিরহাট ও রংপুর জেলা অবস্থিত।

প্রশাসনিক এলাকাসমূহ

এই জেলায় মোট ৯টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হল:

* উলিপুর উপজেলা
* কুড়িগ্রাম সদর উপজেলা
* চর রাজীবপুর উপজেলা
* চিলমারী উপজেলা
* নাগেশ্বরী উপজেলা
* ফুলবাড়ী উপজেলা
* ভুরুঙ্গামারী উপজেলা
* রাজারহাট উপজেলা
* রৌমারী উপজেলা

চিত্তাকর্ষক স্থান

  • ধরলা ব্রিজ
  • ধরলা বাঁধ
  • শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক
  • স্বাধীনতার বিজয় স্তম্ভ
  • চান্দামারী মসজিদ
  • কোটেশ্বর শিব মন্দির
  • পাঙ্গা জমিদার বাড়ি
  • ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ী
  • টুপামারী (জিয়া পুকুর)
  • মুন্সিবাড়ী
  • ধাম শ্রেণী মন্দির
  • জালার পীরের দরগাহ
  • উদুনা-পুদুনার বিল
  • বেহুলার চর
  • ভিতরবন্দ জমিদার বাড়ী
  • সোনাহাট ব্রিজ
  • ফুল সাগর
  • নাওডাঙ্গা জমিদার বাড়ি

জেলা পরিসংখ্যান

  • আয়তন: ২২৩৬.৯৪ বর্গ কি. মি.
  • সংসদীয় এলাকার সংখ্যা: ৪টি, নাম ও এলাকা: (১) কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী, ভুরঙ্গামারী) (২) কুড়িগ্রাম- ২(রাজারহাট, কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী) (৩) কুড়িগ্রাম – ৩ (উলিপুর) (৪) কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজিবপুর)
  • জনসংখ্যা : মোট- ১৮০১৩৫৬ জন, পুরুষ- ৯০৫৯৪৪ জন, মহিলা- ৮৯৫৪১২ জন
  • ভোটার সংখ্যা : মোট- ১০৮১১৫৭ জন, পুরুষ: ৫৪১৮৯৫ জন, মহিলা- ৫৮১০৬২ জন
  • শিক্ষার হার: ৩৬.৯৯%
  • উপজেলার সংখ্যা : ৯টি
  • পৌরসভার সংখ্যা : ৩টি
  • ইউনিয়ন পরিষদের সংখ্যা: ৭২টি
  • গ্রামের সংখ্যা: ১৮৬০টি
  • কলেজের সংখ্যা: ৬৪টি
  • হাইস্কুলের সংখ্যা ২৬৬টি
  • মাদ্রাসার সংখ্যা: ২৩৮টি
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৫৬৩টি
  • বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৫৪৫টি
  • মসজিদের সংখ্যা: ৩৪৯৩টি
  • মন্দিরের সংখ্যা: ১৮০টি
  • গীর্জার সংখ্যা: ৩টি
  • মোট আব্দী জমির পরিমাণ: ২৫৯৬০৮.২১ এশর
  • অর্থকরী ফসল: ধান, গম, আলু, পাট, তামাক, সরিষা, সুপারী, বাঁশ, আখ, ভুট্টা, বাদাম, কাউন প্রভৃতি।
  • শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা: মোট- ৮৯৩টি, ৪টি বড়, ২৭টি মধ্যম এবং ৮৬২টি কুটির শিল্প।
  • পাকা রাস্তা : ৪১৪.৯২ কি. মি.
  • কাঁচা রাস্তা: ৪২৬৭.৫৬ কি. মি.

Leave a Reply